|

Advertisement
×

একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই

রবিবার, ২৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৬৬ বার পঠিত

একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর৷ স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্যক শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন ওস্তাদ শাহাদাত হোসেন খান৷

শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান ছিলেন একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক।

তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তার দুই চাচা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। তিনি ‘মৃত্যুহীন প্রাণ’ ও ‘মিট বাংলাদেশ’ নামক দু’টি প্রামাণ্যচিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। শাহাদাত হোসেনের দুই যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com