Ad
x

সেন্ট্রাল রেটিং কমিটির সদস্য হচ্ছেন আব্দুল খালেক মিয়া

রবিবার, ২০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৪ বার পঠিত

সেন্ট্রাল রেটিং কমিটির সদস্য হচ্ছেন আব্দুল খালেক মিয়া

নন-লাইফ বীমা খাতের প্রিমিয়াম রেট ও শর্ত নিয়ন্ত্রণে গঠিত সেন্ট্রাল রেটিং কমিটির (সিআরসি) সদস্য হচ্ছেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল খালেক মিয়া। গত ২৩ নভেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এর আগে আব্দুল খালেক মিয়াকে সদস্য নির্বাচিত করতে আইডিআরএ’র প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এমনটা জানিয়েছে আইডিআরএ সূত্র।

সূত্র জানায়, সিআরসি প্রবিধান অনুযায়ী আইডিআরএ চেয়ারম্যান ও কর্তৃপক্ষের দু’জন সদস্যসহ মোট তিনজন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রতিনিধি হিসেবে নন-লাইফ বীমা কোম্পানির চারজন সিইও এবং নন-লাইফ বীমা কোম্পানির তিনজন প্রতিনিধির সমন্বয়ে সেন্ট্রাল রেটিং কমিটি গঠন করা হয়। আইডিআরএ চেয়ারম্যান পদাধিকার বলে এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আব্দুল খালেক মিয়ার আগে এ পদে ছিলেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সাবেক সিইও আজিজুল ইসলাম। চাকরি বিধি অনুযায়ী বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ২০ অক্টোবর ২০২০ তারিখে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স থেকে অবসর গ্রহণ করেন। ফলে পদটি শূন্য হওয়ায় সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক মিয়াকে ওই পদের জন্য সুপারিশ করে বিআইএ। এর প্রেক্ষিতে ওই পদের জন্য আব্দুল খালেক মিয়াকে মনোনয়ন দিতে সিদ্ধান্ত নেয় আইডিআরএ।

এছাড়া কমিটির প্রবিধানে কয়েকটি সংশোধনী আনতেও আইডিআরএ’র ওই বৈঠকে প্রস্তাব করা হয়। এগুলো মধ্যে রয়েছে- কমিটি ও সাব-কমিটির সদস্যদের মেয়াদকাল নির্ধারণ; কোম্পানি পরিবর্তন হলে সদস্যপদ পরিবর্তিত হবে কিনা; কমিটি ও উপ-কমিটির চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্টরা সম্মানী প্রদান ইত্যাদি।

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com