শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বেক্সিমকো ফার্মার লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭৮ বার পঠিত

বেক্সিমকো ফার্মার লভ্যাংশ অনুমোদন

শনিবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়ালি (অনলাইন) অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা। সভায় শেয়ারহোল্ডারা ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাসসহ মোট ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০ টাকা ১২ পয়সা। এরপর কোম্পানির রেকর্ড ডেট ছিলে গত ২৫ নভেম্বর।

এজিএমে কোম্পানির ঈর্শ্বণীয় সাফল্যে শেয়ার হোল্ডাররা সন্তষ্টি প্রকাশ করেন এবং শেয়ার হোল্ডাররা গত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।

কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান, ইকবাল আহমেদ, পরিচালক, ওকে চৌধুরী, এ বি ছিদ্দিকুর রহমান, কামরুন্নাহার আহমেদ, রীম এইচ সামছুদ্দোহা, মমতাজ উদ্দীন আহম্মেদ এবং স্বতন্ত্র পরিচালক শাহ মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আলী নাওয়াজ এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব আসাদ উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
×

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com