Ad
x
প্রয়োজনে গেজেট সংশোধনের দাবি

ফি প্রদানকারী কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নে ফের আইডিআরএ’র প্রতি আহ্বান

শনিবার, ০২ মে ২০২৬   প্রিন্ট   ১৭৮ বার পঠিত

ফি প্রদানকারী কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নে ফের আইডিআরএ’র প্রতি আহ্বান

২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন ফি জমাদানকারী বীমা কোম্পানিগুলোর লাইসেন্স নবায়ন দ্রুত সম্পন্ন করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। একই সঙ্গে ২০২৬ সালের জন্য নির্ধারিত অতিরিক্ত নবায়ন ফি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রয়োজন হলে সরকারি গেজেট সংশোধনেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বিষয়ে আইডিআরএ চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি।

চিঠিতে উল্লেখ করা হয়, বীমা আইন, ২০১০ এর ১১(২) ধারা অনুযায়ী, কোনো বীমা কোম্পানিকে সংশ্লিষ্ট বছরের লাইসেন্স নবায়নের জন্য পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের মধ্যে আবেদন ও নির্ধারিত ফি জমা দিতে হয়। একই আইনের ১১(৩) ধারা অনুযায়ী, আবেদন ও ফি গ্রহণের পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বীমাকারীর লাইসেন্স নবায়ন করতে বাধ্য।

এ প্রসঙ্গে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিআইএ’র নির্বাহী কমিটির ২২৭তম সভায় বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে (৩০ নভেম্বর ২০২৫) নিবন্ধন ফি জমা দেয়ার পরও অনেক কোম্পানির লাইসেন্স নবায়ন হয়নি। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ১ মার্চ বিআইএ’র একটি প্রতিনিধি দল আইডিআরএ’র সাবেক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ২০২৬ সালের বর্ধিত নবায়ন ফি ছাড়াই লাইসেন্স নবায়নের অনুরোধ জানালে তিনি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান।

এমতাবস্থায়, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধকারী বীমা কোম্পানিগুলোর লাইসেন্স দ্রুত নবায়নের পাশাপাশি ২০২৬ সালের অতিরিক্ত ফি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইডিআরএ’র প্রতি বিশেষ অনুরোধ জানায় বিআইএ।

Facebook Comments Box

Posted ০৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com