|

Advertisement
×

মিরপুরে এনার্জিপ্যাকের মোটর ভেহিক্যাল সার্ভিস সেন্টার

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৩০ বার পঠিত

মিরপুরে এনার্জিপ্যাকের মোটর ভেহিক্যাল সার্ভিস সেন্টার

রাজধানীর মিরপুরের গোরান চটবাড়িতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ২৫তম মোটর ভেহিক্যাল সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সার্ভিস সেন্টারটির আয়তন চার হাজার ৮০০ বর্গফুট এবং এটি একসঙ্গে ১৫টিরও বেশি যানবাহনকে সেবা প্রদানে সক্ষম।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সার্ভিস সেন্টারটি জেএসি ট্রাক ও পিক-আপ, জেসিবি কনস্ট্রাকশন মেশিনারিজ, শ্যাকম্যান হেভি ডিউটি ট্রাক ও আঙ্কাই বাসের জন্য ‘৩৬০-ডিগ্রি’ (সকল ধরনের) সেবা প্রদান করবে।

ইপিজিএল হলো বাংলাদেশের বাজারে জেএসি, আঙ্কাই, শ্যাকম্যান ও জেসিবির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। বছরের পর বছর ধরে এই বাহনগুলো গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় তাদের ‘৩৬০-ডিগ্রি’ সেবা প্রদানের জন্য ইপিজিএলের এমভিডি দেশজুড়ে তাদের বৃহত্তম সার্ভিস সেন্টার খোলার মাইলফলকে পৌঁছেছে।

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, ‘অর্থনীতির বিকাশের জন্য একটি কার্যকর পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।

এ লক্ষ্যে, আমরা আমাদের গ্রাহকদের মোটরযান সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছি। আমরা আমাদের সম্মানিত গ্রাহক ও অংশীদারদের ‘৩৬০-ডিগ্রি’ সেবা প্রদানের জন্য সর্ববৃহৎ মোটর ভেহিকেল সার্ভিস সেন্টার উদ্বোধন করতে পেরে আনন্দিত।’

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com