Ad
x

এনার্জিপ্যাকের আইপিও লটারির তারিখ নির্ধারণ

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬২৩ বার পঠিত

এনার্জিপ্যাকের আইপিও লটারির তারিখ নির্ধারণ

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের আবেদন সম্পূর্ণ করেছে এনার্জিপ্যাক পাওয়ার। কোম্পানিটির বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বরাদ্ধের জন্য আইপিও লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির আইপিও লটারি আগামী ৩ জানুয়রি রোববার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির আইপিও আবেদন গত ৭ ডিসেম্বর শুরু হয় এবং ১১ ডিসেম্বর শেষ হয়।

জানা গেছে, গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করা হবে। এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে থেকে উত্তোলন করা হবে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা। এই টাকা উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

 

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আরো উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com