|

Advertisement
×

ডেল্টা ব্র্যাক হাউজিং’র ৩৫% লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১৫২৬ বার পঠিত

ডেল্টা ব্র্যাক হাউজিং’র ৩৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে  জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬০ পয়সা। পূর্বের বছর একই সময়ে তা ছিল ৭ টাকা ৭৯ পয়সা ।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ মার্চ নির্ধারন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com