বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বেক্সিমকোকে সেরা গ্রাহকের সম্মাননা দিবে জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

বেক্সিমকোকে সেরা গ্রাহকের সম্মাননা দিবে জনতা ব্যাংক

বিদায়ী বছরে জনতা ব্যাংকের সর্বোচ্চ রফতানিকারক ও সেরা গ্রাহক হিসেবে সম্মাননা দেয়া হবে বেক্সিমকো লিমিটেডকে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাচনে গত ৬ জানুয়ারি পর্ষদের ৬৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সভায় বেক্সিমকোকে সর্বোচ্চ রফতানিকারক ও সেরা গ্রাহকের সম্মাননা জানানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

গত ১০ জানুয়ারি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহিদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২০ সালে ব্যাংকের হিসাব অনুযায়ী বেক্সিমকো লিমিটেডের রফতানির পরিমাণ ছিল ২৩২৬.৫৪ কোটি টাকা। ওই গ্রুপের সর্বমোট রফতানির পরিমাণ ছিল ৪৭১৩.৯১ কোটি টাকা। একই সময় গ্রুপের পুনঃতফসিলি ঋণের কিস্তির পরিমাণ ছিল ৪২৬.৬১ কোটি টাকা। আর গ্রুপ থেকে ব্যাংকের সর্বমোট আয়ের পরিমাণ ছিল ৪৮৩.৯২ কোটি টাকা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে বেক্সিমকোকে সর্বোচ্চ রফতানির ট্রফি ও সেরা গ্রাহকের সম্মাননা জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
×

Posted ০৭:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com