নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪৬৫ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাথে ইলেকট্রনিক সাবসক্রিপশনস সিস্টেম সংক্রান্ত চুক্তি করেছে ইজেনারেশন লিমিটেড। বুধবার আলোচিত তিন প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ম্যানেজার মো: রবিউল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজার মোহাম্মদ মোরশেদ আলম ও ইজেনারেশনের প্রধান অর্থ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই করার সময় ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com