বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৪৫২ বার পঠিত
জ্বালানি তেলের দাম বেড়ে ১৩ মাসের সর্বোচ্চে দাঁড়িয়েছে। ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধিতে চাহিদা বৃদ্ধি এবং উত্তোলকদের সরবরাহ সংকোচনের কারণে সোমবার জ্বালানি তেলের দাম বেড়েছে।
এদিন অপরিশোধিত ব্রেন্টের দাম ৭৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২০ ডলারে। দিনের এক পর্যায়ে তা ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছিল। ২০২০ সালের ২২ জানুয়ারির পর এটা সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডবিøউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬০ দশমিক ৫১ ডলারে, গত বছরের ৮ জানুয়ারির পর যা সর্বোচ্চ। গত সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।
তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস কর্তৃক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রভাব রেখেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানান, বৈশ্বিক জ্বালানি তেলের বাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং চলতি বছর দাম ব্যারেলপ্রতি ৪৫-৬০ ডলারের মধ্যে থাকবে। তিনি আরো বলেন, আমরা গত কয়েক মাসে দেখেছি তেলের বাজারে অস্থিরতা কমছে। তার মানে দাঁড়াচ্ছে, বাজারে ভারসাম্যাবস্থা ফিরে আসছে এবং বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে দাম চাঙ্গা হচ্ছে।
Posted ০১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com