বিবিএ নিউজ.নেট
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৪০২ বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ই-জেনারেশন লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৫৩ পয়সা। আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৩৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩ কোটি ১৮ লাখ টাকা। অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ০৮ পয়সা। আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৬৫ পয়সা।
৬ মাসে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৬ কোটি ৪৯ লাখ টাকা।
৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৯২ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ২০ টাকা ৩৪ পয়সা।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন