Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৯৬ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৮ এপ্রিল স্পট মার্কেটে লেনদেন হবে পুুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্সর শেয়ার। রেকর্ড ডেটের কারণে আগামী ১১ এপ্রিল এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.৩১ টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭.১১ টাকা। আগামী ৫ মে বিকাল ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ১৮৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ  ১৩০ কোটি ২১ লাখ টাকা। এ কোম্পানির ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৫টি শেয়ারের মধ্যে ৫১.৮৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২৮.৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com