রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ৫০-৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ৫০-৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে গত ৪ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানিটির প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যা ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সহযোগী কোম্পানির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে এমন তথ্য জানায় মালেক স্পিনিং মিলস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে পুনরায় উৎপাদন শুরু করার চেষ্টা করছে। গত ৪ এপ্রিল সালেক টেক্সটাইলে অগ্নিকাণ্ডের পর কোম্পানিটি বিষয়টি বিএসইসি, ডিএসই ও সিএসইকে জানায়। সালেক স্পিনিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ওয়েভিং ফ্যাক্টরির মধ্যে একটির যন্ত্রপাতি, ফ্যাক্টরি শেড, এসি প্লান্টস ও ইয়ার্ন এবং ফেব্রিক্সের ক্ষতিগ্রস্ত হয়।
কোম্পানির আরেকটি ওয়েভিং ফ্যাক্টরি বর্তমানে উৎপাদন শুরু করেছে, যেখানে ৪২ শতাংশ উৎপাদন ক্ষমতা রয়েছে।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭-৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সালেক স্পিনিংয়ের কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটিতে মালেক স্পিনিংয়ের ৯৭.৯২৫ শতাংশ মালিকানা রয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com