নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২১ এপ্রিল ২০২১ প্রিন্ট ৫৩৫ বার পঠিত
আগামী ২৮ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিবিধ খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১৫০ কোটি টাকা এবং ১২৭ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৩৬ কোটি ৬ লাখ টাকা। এ কোম্পাানির ১২ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার শেয়ারের মধ্যে ৬৩.২৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২.৫৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ২৪.১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com