নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ প্রিন্ট ৯৪০ বার পঠিত
গাসিকের টঙ্গীতে বাদাম এলাকায় ‘অ্যানন টেক্স’ নামে একটি পোশাক কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, টঙ্গীর বাদাম এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অ্যানন টেক্স নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুন লাগার সূত্রপাতের বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com