|

Advertisement
×

সোনালী লাইফের আইপিও শেয়ার পেতে শর্ত আরোপ

সোমবার, ১৭ মে ২০২১   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

সোনালী লাইফের আইপিও শেয়ার পেতে শর্ত আরোপ

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের আবেদন করতে হলে আগামী ১৯ মের মধ্যে ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ৩০ মে, আর চলবে ৩ জুন পর্যন্ত।

সোমবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জরে (ডিএসই) ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েব সাইটে বলা হয়, কোম্পানিটির আইপিও আবেদন ৩০ মে শুরু হবে। যা শেষ হবে ৩ জুন। এসময়ে সাধারণ বিনিয়োগকারীদের আইপিওতে আবেদনের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে নূন্যতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

সাধারণ বিনিয়োগকারীদের আইপিও আবেদনের ক্ষেত্রে ন্যূনতম চাঁদার পরিমাণ ১০ হাজার টাকা বা তার গুণিতক হবে।

গত বছরের ৯ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫২তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, বাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী নেট অ্যাসেট ভ্যালু ২৫ টাকা ৪৭ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১০:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com