Ad
x

ডেলিভারি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত ক্রাউন সিমেন্টের

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১   প্রিন্ট   ৬০৭ বার পঠিত

ডেলিভারি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত ক্রাউন সিমেন্টের

(ক্রাউন সিমেন্ট) পাবনা জেলার বেড়া উপজেলার কাজিরহাটে একটি স্বয়ংক্রিয় আপলোডিং ও ডেলিভারি ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে প্রতিবেদন অনুমোদন এবং সমুদ্রগামী একটি জাহাজ বিক্রিরও সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত ইউনিটের জন্য জমি কেনা, অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনে আনুমানিক ৩১ কোটি টাকা ব্যয় হবে। চলতি বছরের জুলাই মাসে স্থাপনার কাজ শুরু হতে পারে।

কোম্পানিটি ব্যবহারযোগ্য মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার মালিকানাধীন এমভি ক্রাউন ভিক্টোরি নামের একটি মাদার ভেসেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা।

 

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com