Ad
x

মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

গ্রাহকের মৃত্যুদাবির ১ লাখ ২২ হাজার ৫৮০ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক তুলে দেয়া হয়। সেইসঙ্গে ২০২০ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার জেনিথ লাইফের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে বীমা পলিসি কিনেছিলেন সুফিয়া বেগম নামে এক গ্রাহক। বীমা পলিসিটির বিপরীতে নয় মাসে ৯ হাজার টাকা প্রিমিয়াম জমা দেয়ার পর তিনি মারা যান।

গ্রাহকের মৃত্যুর কারণে বীমা পলিসির শর্তানুযায়ী সুফিয়া বেগমের ছেলে এবং পলিসির নমিনি মোশাররফ হোসেনের হাতে মৃত্যুদাবির ১ লাখ ২২ হাজার ৫৮০ টাকার চেক তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উন্নয়ন ও প্রশাসন বিভাগ প্রধান মো নিজাম উদ্দিন, মো. আবু জাফর-পিডি (উন্নয়ন) এবং মো. বনি আমিন হাওলাদার-এসইভিপি।

 

Facebook Comments Box

Posted ০৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com