শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ০২ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৩৪ বার পঠিত

এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ হারুন। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম শাহীন, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব আতিক উল্লাহ মজুমদার।

সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৭০ কোটি ২১ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৬৩ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ১৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪০ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া ২০২০ সালে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ টাকা, যা আগের বছর ছিল ৭ কোটি ৬৭ লাখ টাকা। পাশাপাশি বেড়েছে দাবির পরিশোধের পরিমাণ। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ১৭ কোটি ১২ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ৯২ লাখ টাকা। এতে কোম্পানির প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আবার মোট সম্পদ ও সঞ্চিতি বৃদ্ধির ক্ষেত্রে আগের বছরের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০৩ কোটি ৩০ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ১৭৬ কোটি ৯২ লাখ টাকা এবং সঞ্চিতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ১২ লাখ টাকায়, যা আগের বছর ছিল ২৮ কোটি ৩০ লাখ টাকা। একবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ বেড়েছে ২৬ কোটি টাকার বেশি।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০১৯ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ২.৩৪ টাকা, যা আগের বছর ছিল ১.৬০ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ২৪.৫২ টাকা, যা ২০১৯ সালে ছিল ২৩ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য কর্মসূচির সাথে যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

Facebook Comments Box

Posted ০৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com