|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বীচ হ্যাচারির দর

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বীচ হ্যাচারির দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে এমনটিই জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি বীচ হ্যাচারির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৬ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরর্যবেক্ষণে দেখা যায়, গত ১৮ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা । ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com