শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জিএম ইক্যুইটি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৩০ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৬৪ বার পঠিত

জিএম ইক্যুইটি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি জিএম ইক্যুইটি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে। রবিবার (২৯ আগস্ট) বিএসইসির ৭৮৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা জিএম ইক্যুইটি লিমিটেড ১ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জিএম ইক্যুইটি লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com