সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৫২ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ার দর

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়েছে কোম্পানি ২টির পক্ষ্য থেকে। কোম্পানিগুলো হলো- সমতা লেদার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ওই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে এক টানা বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠিয়েছে। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সমতা লেদারের শেয়ার দর গত ২৬ আগস্ট ছিল ৮৫.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২২.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.৮০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর গত ১ সেপ্টেম্বর ছিল ১৭৮.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২১.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪২.৮০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ১০:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com