|

Advertisement
×

কেডিএস এক্সেসরিজের বাণিজ্যিক উৎপাদন শুরু

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৫২৩ বার পঠিত

কেডিএস এক্সেসরিজের বাণিজ্যিক উৎপাদন শুরু

কারখানার সিভিল কনস্ট্রাকশনের কাজ এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত ২৪ অক্টোবর কোম্পানিটি কার্টুন বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির অটোমেশিন স্থাপনের পর বিদ্যমান উৎপাদন থেকে বছরে অতিরিক্ত ৩০ লাখ পিস বা ১৫% কার্টুন বক্স উৎপাদন বাড়বে। এতে কোম্পানিটির মাসে অতিরিক্ত বিক্রয় রাজস্ব হবে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আর বছর শেষে রাজস্ব দাঁড়াবে ২৫ কোটি টাকা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০২০ সালের ১৪ অক্টোবর এই প্রকল্পে ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগের খবর জানিয়েছিল।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com