|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের লুজার তালিকার শীর্ষে আরামিট সিমেন্ট

শনিবার, ০৬ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩০৯ বার পঠিত

সাপ্তাহিক লুজারের লুজার তালিকার শীর্ষে আরামিট সিমেন্ট

বিদায়ী সপ্তাহে (৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে আরামিট সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ২২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্টের ১৪.৭৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.১৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১৪.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৩.৬৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১১.২২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১১.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১০.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১০.৭১ শতাংশ কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com