|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন চালু

বুধবার, ১০ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন চালু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১১ নভেম্বর চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম এবং বিডি ল্যাম্পস। রেকর্ড ডেটের কারণে আজ ১০ নভেম্বর স্থগিত রয়েছে এ ২ কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে ৮ ও ৯ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিডি ল্যাম্পসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৬ পয়সা।
এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ৬৫ পয়সা।

এদিকে, নাহি অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৯ পয়সা। এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল এক টাকা ৪৫ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০১ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com