নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৩০৮ বার পঠিত
বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসে গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গাজীপুরে অবস্থিত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানির অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কাঁচা তুলার ওয়ারহাউজে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে কোম্পানিটির। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কোম্পানিটি জানায়, তুলার বেলগুলি অত্যান্ত সংকুচিত হওয়ায় বিক্ষিপ্তভাবে আগুনের ঘটনা ঘটেছে,যা ফায়ার সার্ভিস টিম নিয়ন্ত্রণে এনেছে। কোম্পানিটির ওয়ার হাউজ এবং তুলা বিমা পলিসির নিয়ন্ত্রণে আছে।
কারখানায় আগুনে একজন আহত হয়েছে, সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ১১ ডিসেম্বর সকাল থেকে কারখানার আংশিক কারযক্রম চালু রয়েছে।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন