|

Advertisement
×

বছরজুড়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১৬ শতাংশ

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৩৭ বার পঠিত

Default Image

বছরজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের ব্যবধানে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও বেড়েছে ১৬ শতাংশ বা ১.০৭ পয়েন্ট। ডিএসইতে ২০২১ সালের শেষ কার্যদিবস পিই দাঁড়িয়েছে ১৭.৫৮ পয়েন্টে। আর ২০২০ সালের শেষ কার্যদিবস পিই ছিল ১৬.৫১ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইতে পিই ১.০৭ পয়েন্ট বা ৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ।

জানা গেছে, খাতভিত্তিক সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল মিউচ্যুয়াল ফান্ডের। বছর শেষে মিউচ্যুয়াল ফান্ডের পিই দাঁড়ায় ৩.৯১ পয়েন্টে। এছাড়া ব্যাংকিং খাতের ৯.৭২ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.১৯ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৬.৯২ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২০.৭৭ পয়েন্ট, বস্ত্র খাতের ২১.৬৫ পয়েন্ট, প্রকৌশল খাতের ২৩.৭০ পয়েন্ট, আর্থিক খাতের ২৪.৯৭ পয়েন্ট, সিমেন্ট খাতের ২৬.৪৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ২৬.৯২ পয়েন্ট, বীমা খাতের ২৮.১৩ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১.২১ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি খাতের ৩৩.০৫ পয়েন্ট, বিবিধ খাতের ৫৫.৯৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ৬০.৫৮ পয়েন্ট, সিরামিক খাতের ৬৭.৩৪ পয়েন্ট, পাট খাতের ৭১.২২ পয়েন্ট, পেপার খাতের ৮০.৭২ পয়েন্ট এবং চামড়া খাতের মার্কেট পিই ৮৮.১৯ পয়েন্ট।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com