|

Advertisement
×

৪ কোম্পানির শেয়ার হল্টেড

বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ২৬৭ বার পঠিত

৪ কোম্পানির শেয়ার হল্টেড

আজ ০৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরেও মিলছেনা শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার। এগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি আজিয়েটা, ন্যাশনাল হাউজিং এবং বিডি থাই অ্যালুমিনিয়াম। এদিন বেলা ১১টা ২০ মিনিটে এসব শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। যে কারণে এ ৪ কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বেলা ১১টা ৩০ মিনিটে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ১০ পয়সা। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে যায়।

আজ একই সময়ে দর বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি আজিয়েটা। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮০ পয়সা। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে যায়।

আজ একই সময়ে দর বৃদ্ধির ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭০ পয়সা। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে যায়।

আজ একই সময়ে দর বৃদ্ধির ক্ষেত্রে চতুর্থ অবস্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সা। এর ফলে কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে যায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com