|

Advertisement
×

এসএস স্টীলের প্রথম প্রান্তিক প্রকাশ

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ২৮০ বার পঠিত

এসএস স্টীলের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টীল লিমিটেড । গতকাল কোম্পানিটির বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনশেষে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৫৮ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৩ পয়সা নেগেটিভ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com