নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ প্রিন্ট ২৮১ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২০ জানুয়ারি স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েলের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের সমাপ্তা অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা। আগের বছর যা ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।
৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সায়।
Posted ০১:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন