নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ প্রিন্ট ২৮৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯, ৩০ জুন ২০২০ এবং ৩০ জুন ২০২১ সমাপ্ত তিন বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.২১ টাকা, ২০২০ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৩৭ টাকা এবং ২০১৯ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭২ টাকা।
৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ২৪.৭৫ টাকায়, ৩০ জুন ২০২০ সালে শেয়ারপ্রতি সমপদ (এনএভিপিএস) ৫.৮৮ টাকায় এবং ৩০ জুন ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৯.৭৫ টাকায়।
ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির তিন বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com