রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৮৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইয়াকিন পলিমার শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ২ ফেব্রুয়ারি কোম্পনিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ২০ পয়সা। ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন