|

Advertisement
×

মামুন এগ্রোর লেনদেন শুরু আগামীকাল

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

মামুন এগ্রোর লেনদেন শুরু আগামীকাল

এসএমই প্ল্যাটফর্মে অনুমোদন পাওয়া মামুন এগ্রোর লেনদেন আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ডিএসইতে শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “MAMUNAGRO” এবং কোম্পানি কোড নম্বর হবে ৬৮০০১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এসএমই খাতের কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে গতকাল ১৩ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পিানিটি গত ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পরযন্ত আবেদন গ্রহণ করে।

এর আগে গত ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে। কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কারখানা ভবন ও অন্যান্য নির্মাণ, চলতি মূলধনের চাহিদা পূরণ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টর (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট) এর তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব, তারা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com