|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে মিথুন নিটিং

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ২৮৮ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে মিথুন নিটিং

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়র লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭.১১ টাকা।

এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩.১৮ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে যথাক্রমে দুপুর ২টা ৩০ মিনিটে, বিকাল ৪টায় এবং বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com