নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ প্রিন্ট ২৪৬ বার পঠিত
সহযোগী প্রতিষ্ঠান সাইফ ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের সাথে শাফিন ফিডার কোম্পানির সাথে একটি চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। শাফিন ফিডার আবুধাবির পোর্ট কোম্পানির শতভাগ মালিকানাধীন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাইফ ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং সাইফ পাওয়ারটেকের ১০০ ভাগ সহযোগী কোম্পানি। আর সাইফ পাওয়ারটেক কোম্পানি বাংলাদেশের আইন অনুযায়ী পাবলিক কোম্পানি।
চুক্তি অনুযায়ী, শাফিন ফিডারের ৫৫ হাজার সি বাল্ক বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে ড্রাই বাল্ক কার্গো দেশে এবং বিদেশে বহনের জন্য ১৫ বছর মেয়াদে চুক্তি করেছ।
কোম্পানিটি আরও জানায়, প্রতি বছর কার্গো মালবাহী প্রতি জাহাজ ১৮ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি হবে। যা বাংলাদেশি টাকায় ১৫৪ কোটি টাকা। আর বছরে কোম্পানিটির নেট মুনাফা হবে ১.৮০ মার্কিন ডলার বা ১৫.৪৮ কোটি টাকা।
আগামী ১৫ বছরের জন্য কোম্পানিটির কার্গো মালাবাহী জাহাজে এই আয় হবে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন