শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   প্রিন্ট   ৩১৫ বার পঠিত

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি তিনটি হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম এবং ড্যাফোডিল কম্পিউটার্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল), নাহি অ্যালুমিনিয়াম ও ড্যাফোডিল কম্পিউটার্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)ড়

কোম্পানি তিনটির মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ+’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

নাহি অ্যালুমিনিয়ামের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com