|

Advertisement
×

পিএইচপির প্রোটন ব্র্যান্ডের টকিং গাড়ি উদ্বোধন

রবিবার, ১৩ মার্চ ২০২২   প্রিন্ট   ৩২৪ বার পঠিত

পিএইচপির প্রোটন ব্র্যান্ডের টকিং গাড়ি উদ্বোধন

‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগান নিয়ে পিএইচপি অটোমোবাইলসে এবার যুক্ত হলো প্রোটন-এক্স-৫০। এটি একটি অত্যাধুনিক টকিং গাড়ি। এসইউভি ক্যাটাগরির গাড়িটি আদেশ দেয়ার পর অটোপার্কিং করতে পারে। এছাড়া ভয়েস কমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এসি চালু করা, সান রুফ ও জানালা খোলার মতো কাজগুলো সম্পন্ন করতে পারে।

গত ১২ মার্চ বন্দরনগরীর পাহাড়তলীর পোর্ট কানেকটিং রোড এলাকায় পিএইচপির নিজস্ব কারখানায় এ গাড়ির উদ্বোধন করা হয়। মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের এক্স-৫০ মডেলের এ গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘বিশ্বের আধুনিক সব সংযোজন প্রোটন-এক্স-৫০-এ রয়েছে। ড্রাইভিং সিটে বসে চালক মৌখিক নির্দেশ করলে স্বয়ংক্রিয়ভাবে সেটি পালন করবে গাড়িটি। এমনকি পছন্দের কোনো গান শোনা, এসির তাপমাত্রা বাড়ানো-কমানোসহ প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে পারে এটি। একই সঙ্গে চলবে কথোপকথনও। আধুনিক প্রযুক্তি ব্যবহারে মৌখিক নির্দেশনায় চলে বলে এর নাম ‘টকিং গাড়ি’। এ গাড়িতে সব রকমের প্রযুক্তির সম্মিলন ঘটানো হয়েছে, যেটা বাংলাদেশে আমরাই প্রথম এনেছি।’

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com