নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ প্রিন্ট ২৫৫ বার পঠিত
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা ও কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৫ মার্চ বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিগুলো।
উল্লেখ্য, আলোচ্য বছরে অ্যাডভেন্ট ফার্মা ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস। আর কে অ্যান্ড কিউ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন