রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শিগগিরই ঢাকা উত্তর সিটির রিকশার লাইসেন্স নবায়ন শুরু

শনিবার, ১৯ মার্চ ২০২২   প্রিন্ট   ৩২৩ বার পঠিত

শিগগিরই ঢাকা উত্তর সিটির রিকশার লাইসেন্স নবায়ন শুরু

রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে এবার শিগগিরই রাজধানীতে উঞ্জিনবিহীন রিকশার লাইসেন্স নবায়ন  কার্যক্রম শুরু  করতে যাচ্ছে  ঢাকা উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি)। সম্প্রতি মেয়র মো. আতিকুল ইসলামের নিদেশে ঢাকা উত্তর সিটিতে চলাচল রত রিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্মকর্তারা। কারণ ইতোমধ্যে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে বেশ কিছু রিকশার লাইসেন্স নবায় কার্যক্রম চালিয়ে যাচ্চছ।

ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন দ্বিতীয় পরিষদের ৭ম করপোরেশন সভায় (বাজেট সভায়) রিকশার লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়ে ইতোমধ্যে অফিস আদেশে জারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব করা হয়েছে উপ-প্রধান রাজস্ব কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, ডিএনসিসির আইন কর্মকর্তা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্টকে কমিটির সদস্য করা হয়েছে।

ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা উল্লেখ করে বলেছেন, ২য় পরিষদের ৭ম করপোরেশন সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠিত কমিটি রিকশার লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করবে।#

Facebook Comments Box

Posted ০৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com