|

Advertisement
×

কর হার কমিয়ে আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

রবিবার, ২০ মার্চ ২০২২   প্রিন্ট   ৬৫৬ বার পঠিত

কর হার কমিয়ে আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর হার কমিয়ে করের আওতা বাড়ানো হবে। পাশাপাশি কর ফাঁকি রোধে পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (২০ মার্চ) দুপুরে আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি একটি ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা, সদস্য (কর নীতি) সামস্ উদ্দিন, কাস্টমস কমিশনার ফখরুল ইসলাম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার আকবর হোসেন, বন্ড কমিশনার এ কে এম মাহবুবুর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসাইন, পরিচালক আবদুস ছালাম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বলেন, গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হলেও সরকারের দূরদর্শী নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক সচল ছিল।

তিনি তৈরিপোষাক শিল্পের রপ্তানি বিলের উপর উৎসে কর কর্তনের হার শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশের স্থলে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ করার সুপারিশ করেন। করপোরেট কর হার বর্তমানের মতো বহাল রাখার পাশাপাশি ব্যক্তিখাতে নীট সম্পত্তির উপর সারচার্জ কমানোর সুপারিশ করেন।

সভায় চেম্বারের সহ-সভাপতি মাহবুব আলম বলেন, রাজস্ব বোর্ডের নানান নীতির কারণে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। রাজস্ব আদায়ে নীতি সহজ করার দাবি জানান।

বিএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসাইন বলেন, যুক্তিযুক্ত প্রস্তাবনাগুলো গ্রহণ করা হোক। করের আওতা বাড়াতে হবে। এজন্য এ খাতে জনবল বাড়ানোর পরামর্শ দেন তিনি।

মেট্রো চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী বলেন, যারা কর দিচ্ছেন তাদের চাপ বেশি দেওয়া হয়। অথচ করের আওতা বাড়িয়ে ব্যবসায়ীদের উপর চাপ কমানো উচিৎ।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, বন্ধ থাকা রুগ্ন শিল্পগুলো চালু করার ক্ষেত্রে সামনের বাজেটে নীতি সহায়তা দেওয়া জরুরি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com