শনিবার, ২৬ মার্চ ২০২২ প্রিন্ট ২৬০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২০-২৪মার্চ’২২) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৬ খাতে। খাতগুলো হলো- কাগজ ও প্রকাশনা, চামড়া, লাইফ ইন্স্যুরেন্স, সিমেন্ট, পাট এবং বিবিধ। সপ্তাহজুড়ে দর বাড়ায় এসব খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
জানা যায়, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর বেড়েছে ৯.৯০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া খাত। এ খাতে বিদায়ী সপ্তাহে সাপ্তাকি রিটার্নে দর বেড়েছে ৪.৯০ শতাংশ।
সাপ্তাহিক রিটার্নে অন্য খাতগুলোর মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৫০ শতাংশ, পাট খাতে ২.১০ শতাংশ এবং বিবিধ খাতে ০.৮০ শতাংশ দর বেড়েছে।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন