নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৭ মার্চ ২০২২ প্রিন্ট ২৬৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি জেমিনি সী ফুডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৪ মার্চ একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। ২৪ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০২:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন