নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ প্রিন্ট ৪০৩ বার পঠিত
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন। এর আগে গত ২৭ ও ২৯ মার্চ স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সামি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সাথে আর.এন স্পিনিং মিলস একীভূত করণের খসড়া অনুমোদন করেছে। এজন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ২১ এপ্রিল সকাল ১১টায় জমজম হোটেল অ্যান্ড রিসোর্ট হল, কুমিল্লায় ইজিএম করবে কোম্পানিটি।
কোম্পানিটি উচ্চ আদালত থেকে শুনানির পর ইজিএমের অনুমতি পেয়েছে।
Posted ০২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন