রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শনিবার, ০৯ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৪৫০ বার পঠিত

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- পূবালী ব্যাংক, সিটি ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

পূবালী ব্যাংক: সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৬৯ পয়সা।
আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মে।

সিটি ব্যাংক: সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ৪ টাকা ০৯ পয়সা ইপিএস হয়েছিল। এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩২ টাকা ৭৬ পয়সা। আগামী ১২ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৫ মে।

প্রগতি ইন্স্যুরেন্স: সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ০৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৩০ পয়সা। আগামী ৬ জুন ২০২২ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে ২০২২।

 

Facebook Comments Box

Posted ০১:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৯ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com