নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ এপ্রিল ২০২২ প্রিন্ট ২৭২ বার পঠিত
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১৭ এপ্রিল শুরু হবে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির সংঘস্বারকে কিছু পরিবর্তন এবং সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে।
এতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিটি আগামী ১২ মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন