নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ এপ্রিল ২০২২ প্রিন্ট ২৬৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিলের ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এর আগে বিএসইসি কোম্পানিটির ৮ শতাংশ ডিভিডেন্ড প্রস্তাব বাতিল করেছিল। কিন্তু কোম্পানিটির পুনরায় বিএসইসিতে আবেদন করায় কমিশন স্টক ডিভিডেন্ড প্রস্তাবটি অনুমোদন করেছে। কোম্পানিটি আগামী ২৫ এপ্রিল স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন