নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ আগস্ট ২০২২ প্রিন্ট ৫১০ বার পঠিত
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩ আগস্ট স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল। রেকর্ড ডেটের কারণে আগামী ৪ আগস্ট স্থগিত থাকবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ৩ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিলের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির ইজিএম আগামী ৩ সেপ্টম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ইজিএমে অব্যবহৃত আইপিও প্রক্রিয়ার প্রস্তাবিত পরিকল্পনা সংশোধন এবং বকেয়া ঋণ ও সল্পমেয়াদী ঋণ পরিশোধের বিষয়ে অনুমোদন নেবে।
এছাড়া এস.এস স্টিল আল-ফ্লাশ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসে ইকুয়িটি ইনভেস্টমেন্ট করবে। কোম্পানিটি ইক্যুয়িটি ইনভেস্টমেন্টের বিষয়ে ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০১ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com