|

Advertisement
×

জেনিথ লাইফের ১২ লাখ টাকা বীমা দাবি পরিশোধ

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩৭৭ বার পঠিত

জেনিথ লাইফের ১২ লাখ টাকা বীমা দাবি পরিশোধ

মেয়াদ উত্তীর্ণ, মৃত্যুদাবি ও স্বাস্থ্য বীমা দাবি বাবদ ৭ জন গ্রাহকের প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে কোম্পানিটির অর্ধ-বার্ষিক সম্মেলনে এসব বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান। জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বীমা কোম্পানিটি জানিয়েছে, গ্রুপ বীমার একজন গ্রাহকসহ মোট ৩ জন গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ৩ লাখ ২৮ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য বীমা দাবি বাবদ ৩ জন গ্রাহককে পরিশোধ করা হয়েছে ৭০ হাজার ৩৮৬ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি বাবদ একজন গ্রাহককে পরিশোধ করা হয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৮৮৫ টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com