বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ প্রিন্ট ২৮৯ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি বাস্তব এর সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে বাস্তব এর সকল ডিপিএস (উচঝ) গ্রাহকগণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা সুরক্ষার ছায়ায় থাকবেন।
শেখ রকিবুল করিম, এফসিএ, ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রুহি দাস, প্রধান নির্বাহী পরিচালক, বাস্তব-ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বাস্তব এর পক্ষ থেকে রুস্তম আলী মোল্লা, কো-অর্ডিনেটর; হরি নারায়ণ দাস (রনি), কো-অর্ডিনেটর, মনিটরিং এবং জনাব প্রতাপ কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর এবং গার্ডিয়ান লাইফের পক্ষে আব্দুল হালিম (এসভিপি, হেড অফ মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), নওশীন নাহার হক (এভিপি, মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), মো.জালাল উদ্দিন (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট)-এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com