|

Advertisement
×

পপুলার লাইফের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু আগামীকাল

বুধবার, ১৯ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৪৬৪ বার পঠিত

পপুলার লাইফের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু আগামীকাল

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল।

কক্সবাজারের হোটেল সী প্যালেসে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

তিন দিনের এই সম্মেলনে কয়েকটি পর্বে বিশেষ উন্নয়ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ। সম্মেলনে সভাপতিত্ব করবেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com